মাহফুজুর রহমান সাইমন শেরপুর জেলা প্রতিনিধি ঃ
শেরপুর সদর উপজেলার কুসুমহাটিতে র্যাব-১৪ এর মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকেলে কুসুমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— এনামুল হক (৩০) ও মো. পারভেজ আলী (২০), উভয়েই শেরপুর জেলার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে শেরপুরের বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 



















