পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬নং লামচর ইউনিয়ন এর সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ৬নং লামচর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও কালিকাপুর প্রবাসী কল্যান সংগঠন এর সভাপতি এবং ভুইয়া খামার ঈদগাঁ কমিটির সভাপতি আবদুল মান্নান ভুইয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, ভালোবাসা, মানবতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসব মানুষের হৃদয়ে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করে তোলে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদুল আযহার আদর্শ আমাদের সবার জীবনে প্রতিফলিত হোক।
এছাড়াও তিনি সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, যারা পশু কুরবানী দেবেন তারা কোরবানির পর বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে ফেলবেন এবং পরিবেশের ভারসাম্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে বর্জ্য মাটির নিচে পুঁতে রাখার বিষয়ে সচেতন থাকবেন। পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি তিনি দেশ ও জাতির অব্যাহত উন্নতি, সুখ-সমৃদ্ধি এবং দেশ ও প্রবাসে থাকা সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও আনন্দ- সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
পরিশেষে তিনি ৬নং লামচর ইউনিয়নবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।
ফয়সাল হোসেন, স্টাফ রিপোর্টার 

























