০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক মাতৃভূমির কথার বার্তা সম্পাদক-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ, সম্মানিত পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা ও হকারসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দৈনিক মাতৃভূমির কথা পত্রিকার বার্তা সম্পাদক ফয়সাল হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, ভালোবাসা, মানবতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসব মানুষের হৃদয়ে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করে তোলে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদুল আযহার আদর্শ আমাদের সবার জীবনে প্রতিফলিত হোক।

এছাড়াও তিনি সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, যারা পশু কুরবানী দেবেন তারা কোরবানির পর বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে ফেলবেন এবং পরিবেশের ভারসাম্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে বর্জ্য মাটির নিচে পুঁতে রাখার বিষয়ে সচেতন থাকবেন। পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি তিনি দেশ ও জাতির অব্যাহত উন্নতি, সুখ-সমৃদ্ধি এবং দেশ ও প্রবাসে থাকা সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও আনন্দ- সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

পরিশেষে তিনি দৈনিক মাতৃভূমির কথার সকল পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, হকার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।

ঈদ মোবারক।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দৈনিক মাতৃভূমির কথার বার্তা সম্পাদক-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

আপডেট টাইম : ০৭:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬