সাহেদ আলী,সিরাজগঞ্জ :
আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন এবং মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে আবারও প্রশংসিত হয়েছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা।ক্লুলেস,ডাকাতি মামলার রহস্য উদঘাটন,ছিনতাই ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার করে মালামাল উদ্ধার এবং সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে একযোগে তিনটি গুরুত্বপূর্ণ অর্জন করেছে সলঙ্গা থানা।
এসব কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে গতকাল পুরস্কার গ্রহণ করেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি আছলাম আলী বলেন,এই অর্জন শুধু আমার একার নয়,এটি সলঙ্গা থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল।পেশাদারিত্ব,আন্তরিকতা এবং টিমওয়ার্কের কারণেই আমরা এ সাফল্য অর্জন করতে পেরেছি।
তিনি এ সময় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,পুলিশ সুপার মহোদয়সহ সকল সিনিয়র কর্মকর্তা এবং রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধান, দিকনির্দেশনা ও সহযোগীতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।তাদের সার্বিক সহযোগীতা না থাকলে এ অর্জন সম্ভব হতো না।
স্থানীয়দের মতে,সলঙ্গা থানার সাম্প্রতিক অপরাধ দমন কার্যক্রম এবং মাদকবিরোধী অভিযানের কারণে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।থানার এ ধারাবাহিক সাফল্য ভবিষ্যতেও অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Reporter Name 



















