০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৪৫ বার

নিজস্ব প্রতিনিধি

সিলেট জেলার জালালাবাদ থানার করেরপাড়া এলাকায় এক সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা শাখার উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব। ২০২৩ সালের ১৫ এপ্রিল সংঘটিত অভিযোগিত ঘটনার প্রেক্ষিতে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ভুক্তভোগী ববিতা দাস ও তাঁর পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।

বক্তারা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ববিতা দাসের পিতার হত্যাকাণ্ড এবং তাঁর ওপর হওয়া সংঘটিত নির্যাতনের সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও ধর্মীয় স্বাধীনতার সুরক্ষায় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতি ও মানবাধিকারের পরিপন্থী। ভবিষ্যতে কোনো সংখ্যালঘু পরিবার যেন সহিংসতা ও হয়রানির শিকার না হয়, সে লক্ষ্যে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

আপডেট টাইম : ০৩:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬