০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন

চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত চাঁদপুর মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ‘চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় জেলার বাগাদী ইউনিয়নে মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজ নির্মাণের লক্ষ্যে ৩০.১২ (ত্রিশ দশমিক এক দুই) একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভূমি অধিগ্রহণের এই অনুমোদনের ফলে প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম আরও গতিশীল হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চাঁদপুরসহ আশপাশের জেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা ও আধুনিক চিকিৎসা শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।
এ উপলক্ষে স্থানীয়দের মধ্যে আনন্দ ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে। তারা আশা প্রকাশ করেছেন, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে এবং চাঁদপুরে একটি আধুনিক মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজ গড়ে উঠবে।
এ সাফল্যের জন্য চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁদের মতে, তাঁর আন্তরিক প্রচেষ্টা ও নিরলস উদ্যোগের ফলেই দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাঁদপুর মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন

আপডেট টাইম : ০৫:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬