০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা গত বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ থাকায় তাঁর নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলামের সঞ্চালনায় ক্লাবের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডা. সৈয়দ আবুল কাসেম, সহ-সভাপতি মো. ইব্রাহিম শেখ, সহ-সাধারণ সম্পাদক আবিদ আজাদ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সোহাগ বিশ্বাস, সদস্য কুদ্দুস মোল্যা, মো. মিলন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সভাপতি সৈয়দ জাহিদুজ্জামানের দ্রুত সুস্থতা কামনা করেন এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬