০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ অচল ফেসবুক-মেসেঞ্জারের সার্ভার

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার হঠাৎ বিভ্রাটের কবলে পড়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকেই ফেসবুকে প্রবেশ করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরসহ একাধিক ওয়েবসাইটেও এই বিভ্রাটের তথ্য উঠে এসেছে।

ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, তাঁরা তাঁদের ফেসবুক আইডিতে লগ-ইন করতে পারছেন না। এ ছাড়া ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট রিলোড হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগা এবং নিউজফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথাও জানিয়েছেন অনেকে। একই সঙ্গে মেসেঞ্জারে বার্তা আদান-প্রদানের ক্ষেত্রেও জটিলতা দেখা দিয়েছে।

ফেসবুকের এই সাময়িক জটিলতার বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই কারিগরি সমস্যা তৈরি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে হঠাৎ এই বিভ্রাটের ফলে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে সাময়িক বিভ্রান্তি ও ভোগান্তি দেখা দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

হঠাৎ অচল ফেসবুক-মেসেঞ্জারের সার্ভার

আপডেট টাইম : ০২:৪২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬