০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়ার স্মরণে নবীনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিএনপি নেতা মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়ার স্মরণে আয়োজিত দেড় লাখ টাকা প্রাইজমানির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। দর্শকদের উপচে পড়া ভিড় ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
ফাইনালে মুখোমুখি হয় ব্রাদার্স কিং নবীনগর পূর্বাঞ্চল ও বজলুর রহমান স্পোর্টিং ক্লাব গাঙ্গেরকোট। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপহার দিয়ে দর্শকদের মন জয় করে। টানটান উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ২-১ গোলের ব্যবধানে ব্রাদার্স কিং নবীনগর পূর্বাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বজলুর রহমান স্পোর্টিং ক্লাব গাঙ্গেরকোট।
খেলার উদ্বোধনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ফাইনাল ম্যাচের শুভসূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়ার সন্তান ও নবীনগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনজুর আলম মঞ্জু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। উদ্বোধক ছিলেন নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া ও মহিউদ্দিন আহমেদ মহিন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যেমন শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে, তেমনি তরুণদের সুস্থ, সুন্দর ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
বক্তারা মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি এ ধরনের ক্রীড়া আয়োজন সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেও বিশেষ অবদান রাখে।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়ার স্মরণে নবীনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৪৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬