মোঃ ইকবাল মোরশেদ::- স্টাফ রিপোর্টার।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বহুল আলোচিত দুবাই প্রবাসী মোঃ সেলিম হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ মাইন উদ্দিনকে খুবই গোপন সূত্রে খবর কি এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গতকাল শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় খুবই গ্রহণসুত্রের খবর কি এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, নিহত মোঃ সেলিম (৪৫) সাতকানিয়া উপজেলার চরতী গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দুবাই প্রবাসী ছিলেন। প্রায় ছয় মাস আগে তিনি দুবাই থেকে দেশে ফেরেন। দীর্ঘদিনের বন্ধু সাইফুলের সঙ্গে বিরোধের জেরে পূর্বশত্রুতার ধারাবাহিকতায় গত ২৮ মে সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার বাংলাবাজার এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পিতভাবে ৩০ জন এজাহারভুক্ত আসামি এবং আরও ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তি লাঠি, রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেলিমের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহযোগিতা ও থানা পুলিশের সহায়তায় তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নৃশংস এ হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বের সঙ্গে প্রচারিত হলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় নিহতের পিতা মোঃ আবুল খাইর বাদী হয়ে সাতকানিয়া থানায় ৩০ জনকে এজাহারভুক্ত এবং ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৪২, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
মামলার পর থেকেই জড়িত আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে র্যাব-৭। গোয়েন্দা নজরদারির একপর্যায়ে র্যাব জানতে পারে, মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি মাইন উদ্দিন (২৮) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় আত্মগোপনে রয়েছে।
এই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে র্যাব-৭ এর একটি আভিযানিক দল জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম ফ্যাক্টরি এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সাতকানিয়া উপজেলার তালগাঁও এলাকার ছেলে মোঃ মাইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচিত এ হত্যা মামলার বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে থাকবে।
Reporter Name 



















