০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর হিসাব ব্যবস্থাপনায় নজরদারি জোরদার, পরিদর্শনে রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৩৬ বার

সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি :

রাজশাহী জেলার হিসাব শাখার প্রথম অর্ধ-বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ও অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) জনাব খন্দকার মো. শামীম হোসেন।

রোববার (১৪ জুন ২০২৬) তিনি রাজশাহী জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হিসাব শাখার বিভিন্ন কার্যক্রম ও সংশ্লিষ্ট রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় হিসাব সংরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা আরও গতিশীল ও স্বচ্ছ রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত তদারকি ও পরিদর্শনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমের জবাবদিহিতা ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রাজশাহীর হিসাব ব্যবস্থাপনায় নজরদারি জোরদার, পরিদর্শনে রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

আপডেট টাইম : ০১:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬