০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ সুরক্ষায় বুডিরচর  ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৩৯ বার

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ঃ

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নোয়াখালীর হাতিয়া উপজেলার ৯ নং বুড়িরচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৩ জুন) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ সংক্রান্ত জনসচেতনতামূলক একটি র‍্যালি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

উপস্থিত চিলেন বুড়িরচর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ইয়াছিন আরাফাত, ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ, বিভিন্ন বাজারের  প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, ইউনিয়নের সকল দফাদার ও গ্রাম পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে আলোচনা সভা ও র‍্যালি শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুড়িরচর ইউনিয়নকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পরিবেশ সুরক্ষায় বুডিরচর  ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট টাইম : ০১:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬