মাহফুজুর রহমান সাইমন শেরপুর :
শেরপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেল ১৫:৩০ ঘটিকায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।
সভায় ‘নজরুল বর্ষ-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 



















