মোঃ ইকবাল মোরশেদ::- স্টাফ রিপোর্টার।
চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়ার বাসিন্দা সুজন বড়ুয়া ও এনি বড়ুয়া। চট্টগ্রাম শহরের খাতুনগঞ্জে নিরাপত্তাকর্মীর কাজ করেন সুজন। বাড়িতে স্ত্রী এনি সন্তানদের নিয়ে ছিলেন!
গতরাতে হঠাৎ করে তাদের ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে ঘরের দরজায় এনি বড়ুয়া ও তার ৫ বছরের ছেলে পিয়াস বড়ুয়াকে র/ক্তা/ক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘরের ভেতর ঢুকলে তাদের ১৬ বছরের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়ার লা/শ দেখতে পান। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর এনির মৃ/ত্যু হলেও ৫ বছরের পিয়াসের অবস্থা আশংকাজনক!
কী কারণে ও কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে মৃ/ত্যুর আগে এনি প্রতিবেশী একজনের নাম বলেছেন, যার সাথে তাদের আর্থিক লেনদেন ছিলো।
Reporter Name 



















