০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে বোগদাদ বাসচাপায় নারী পথচারী নিহত

চাঁদপুরে বোগদাদ পরিবহনের একটি বাসের চাপায় এক নারী পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের বনবিভাগ সড়কের খলিসাডুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই নারী রাস্তা পারাপারের সময় দ্রুতগতির বোগদাদ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাঁদপুরে বোগদাদ বাসচাপায় নারী পথচারী নিহত

আপডেট টাইম : ১১:৩৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬