০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে ছাগল চুরির অভিযোগে তিন যুবকে গ্রেপ্তার,করে আদালতে প্রেরণ করেন পুলিশ।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৫১ বার

মোঃ ইকবাল মোরশেদ::- স্টাফ রিপোর্টার।

কুমিল্লা জেলার লাকসাম উপজেলা পৌরসভায় গাজীৃুরা গ্রামে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময়. স্থানীয় জনতার হাতে আটক তিন যুবককে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আজগরা ইউনিয়নের ঘাটার নোয়াগাঁও গ্রামের মোঃ সিরাজুল ইসলামের দুই ছেলে মোঃ রেজাউল করিম সুমন (২৮) ও মোঃ শাকিল (২৫), এবং একই এলাকার মোঃ মফিজুর রহমানের ছেলে মোঃ রাশেদুল ইসলাম নয়ন (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে অভিযুক্তরা একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে লাকসাম পৌরসভার গাজিমুড়া গ্রামের দক্ষিণপাড়ায় আসে। এ সময় তারা সড়কের পাশ থেকে দুটি ছাগল চুরি করে অটোরিকশায় তুলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কিন্ত ঘটনাটি দেখতে পেয়ে ছাগলের মালিক নুরু মিয়া মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করেন এবং সামনে গিয়ে অটোরিকশার গতিরোধ করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে চোরাই ছাগলসহ তিন যুবককে আটক করে লাকসাম থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৫ জুন) অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লাকসামে ছাগল চুরির অভিযোগে তিন যুবকে গ্রেপ্তার,করে আদালতে প্রেরণ করেন পুলিশ।

আপডেট টাইম : ০৪:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬