০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তালায় সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার সুরক্ষার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তালা প্রেসক্লাবের আয়োজনে সভাপতি সেলিম হায়দার এর সভাপতিত্বে সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম এবং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক।
এছাড়া সম্পাদক জোয়ার্দ্দার ফারুক, সহ-সভাপতি আছাদুজ্জামান রাজু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহিন, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন এবং নির্বাহী সদস্য জয়দেব চক্রবর্তী,এস এম নাহিদ হাসান, আজিজুর রহমান, মো. ইমরান হোসেন, আব্দুল্লাহ আল ফারুক (সাগর) ও মো. কামাল হোসেন,রফিকুল ইসলাম নয়ন সহ তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মরত সাংবাদিকসহ সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক সমাজের জন্য অপরিহার্য। সংবাদপত্রের কালো দিবসের প্রেক্ষাপট স্মরণ করে বক্তারা অপসাংবাদিকতা রোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

তালায় সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৩৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬