০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে মাদক কারবারীসহ চারজন গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে পৃথক অভিযানে দুই মাদক কারবারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু চন্দ্র পাল জানান, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে মধুপুর গ্রাম থেকে আব্দুল গফুরের ছেলে সোহান বাবু (২৬)-কে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই রাতে পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি স্বপন ওরফে ধলু (৩২) কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

এছাড়া মিরাট ধনপাড়া মৎস্যজীবী পাড়া গ্রামে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আসামি সাহেব আলীর ছেলে ওয়ারেশ আলী (৩০) এবং একই গ্রামের অনন্তের ছেলে মজিবুর রহমান (৫০)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

রাণীনগরে মাদক কারবারীসহ চারজন গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫