০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় অতিথি পাখি অবমুক্ত করলেন ইউএনও

নওগাঁর পোরশা উপজেলায় ছয়টি অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন ইউএনও রাকিবুল ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে এ পাখিগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে ইউএনও ৬টি বালিহাঁস উদ্ধার করেন। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নজরুল ইসলামের বিরুদ্ধে ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয় এবং একটি মামলা দায়ের করা হয়।

ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “আগেও আমি সতর্কবার্তা দিয়েছি। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী অতিথি বা পরিযায়ী পাখি ধরা, হত্যা বা শিকার করা, ক্রয়-বিক্রয়, পরিবহন, সংরক্ষণ বা ভক্ষণ দণ্ডনীয় অপরাধ। আইন অমান্য করলে অনধিক এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।”

তিনি আরও জানান, “সকালে খবর পেয়ে যে ব্যক্তি অতিথি পাখি বিক্রয়ের উদ্দেশ্যে গোপিনাতপুরে নিয়ে এসেছিল, সেখানে গিয়ে আমরা পাখিগুলো উদ্ধার করি। একটি পাখি বিক্রয়ের জন্য দরদাম চলছিলো, তখন উপস্থিত হয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।”

পাখিগুলো উদ্ধার ও আইনানুগ প্রক্রিয়া শেষে পুনর্ভবা নদীর তীরে জনসম্মুখে অবমুক্ত করা হয়।

এছাড়া ইউএনও রাজশাহী বিভাগীয় কমিশনারের টিআর প্রকল্প থেকে বরাদ্ধকৃত পুনর্ভবা নদীর তীরে পর্যটকদের জন্য নির্মাণাধীন বেঞ্চ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

পোরশায় অতিথি পাখি অবমুক্ত করলেন ইউএনও

আপডেট টাইম : ১২:০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫