০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় আহত শ্রমিকের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৩২ বার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোংলা উপজেলার উত্তর চাঁদপাই বাজার মোড়ে আহত শ্রমিক মোঃ গোলাম রসুলের উন্নত চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় এলাকাবাসী ও স্বজনদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোংলা ইপিজেডে অবস্থিত একটি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের মেশিনে কাজ করার সময় মোঃ গোলাম রসুল গুরুতর দুর্ঘটনার শিকার হয়ে তার হাতের অংশ হারান। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মানবেতর জীবনযাপন করছেন।
বক্তারা বলেন, আহত শ্রমিকের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও গোলাম রসুলের স্বজনরা অংশগ্রহণ করেন। তারা দ্রুত ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

মোংলায় আহত শ্রমিকের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০১:১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬