০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সলঙ্গায় মাদক ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৩৬ বার

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক,বাল্যবিবাহ,ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকেলে সলঙ্গা থানা পুলিশের আয়োজনে কদমতলা সমাজকল্যাণ পাঠাগারে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে বক্তারা সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং সমাজ থেকে মাদক নির্মূল,বাল্যবিবাহ রোধ এবং ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করতে হবে।এমনকি স্থানীয় জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকাও পালন করতে হবে। তারা আরও বলেন,মাদক সেবী ও মাদক কারবারি সে যেই হোক তাকে ধরিয়ে দিতে হবে।সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে,মাদক বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল)সাইফুল ইসলাম।এ ছাড়াও উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার,সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার,এম দুলাল উদ্দিন আহমেদ,আইয়ুব হোসেন, গজেন্দ্র নাথ মন্ডল,শাহীন রেজাসহ অনেকে।
বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সলঙ্গায় মাদক ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক

আপডেট টাইম : ০৪:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬