০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়া স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৫২ বার

আবদুর রহিম (কক্সবাজার জেলা প্রতিনিধি)

উখিয়ার সোনার পাড়ায় বেগম খালেদা স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “বেগম খালেদা জিয়া স্মৃতি কুইজ প্রতিযোগিতা”-এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার কো-অর্ডিনেটর মোহাম্মদ ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানের অর্থায়ন করেন উখিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব খায়রুল আমিন, উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী হোছাইন সুমন, সদস্য রিয়াদ, নুরুল আলম ওয়াহিদ, শাহ কামাল শালু, শাহেদ, সেলিম ও সাকিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি সরওয়ার জাহান চৌধুরী তার বক্তব্যে এ ধরনের ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক আয়োজন উপজেলা পর্যায়ে আরও বিস্তৃত করার আহ্বান জানান। বিশেষ অতিথি সুলতান মাহমুদ চৌধুরী তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার গৌরবময় রাজনৈতিক জীবন ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ ফরহাদ কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন এবং অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, গত ২৬ মে সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কুইজ প্রতিযোগিতায় প্রায় ৭০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে মোট ৩২ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাদের হাতে মূল্যবান উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা ও ইতিহাস সম্পর্কে আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বেগম খালেদা জিয়া স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন।

আপডেট টাইম : ০৪:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬