০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর বালুবাহী নৌযান মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ২১ জুলাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৭৬ বার

সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রোববার (২১ জুন) দুপুরে শহরের দলীয় কার্যালয়ে গঠিত নির্বাচন কমিটি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে।

নির্বাচন কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা সমবায় অফিসার, চাঁদপুর কর্তৃক ১১ জুন ২০২৬ তারিখে নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিটির ১৭ জুন অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ তফসিল অনুমোদন করা হয়। সমবায় সমিতি আইন-২০০১ (সংশোধনী-২০০২ ও ২০১৩) এবং সমবায় সমিতি বিধিমালা-২০০৪ (সংশোধনী-২০২০) অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮, ২৯ ও ৩০ জুন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির কার্যালয় (ট্রাকঘাট, নতুন বাজার), উপজেলা সমবায় কার্যালয় (চাঁদপুর সদর) এবং জেলা সমবায় কার্যালয় (বিপণীবাগ) থেকে মনোনয়নপত্র বিক্রয় ও বিতরণ করা হবে।

১ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা সমবায় কার্যালয়ে নির্বাচন কমিটির নিকট মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
২ জুলাই মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। ৫ জুলাই বৈধ ও বাতিল মনোনয়নপত্রের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। বৈধ বা বাতিল ঘোষিত প্রার্থীদের বিষয়ে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত জেলা সমবায় অফিসারের নিকট আপিল দায়ের করা যাবে। আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে ১২ জুলাই এবং ১৩ জুলাই প্রকাশ করা হবে বৈধ প্রার্থীদের তালিকা।
তফসিল অনুযায়ী, ১৪ জুলাই সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। একই দিন দুপুর আড়াইটায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আগামী ২১ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ট্রাকঘাট নতুন বাজারস্থ সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনে সদস্য ভোটারদের প্রত্যক্ষ ভোটে মোট ১২ জন প্রতিনিধি নির্বাচিত হবেন। এর মধ্যে একজন সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ এবং আটজন সদস্য নির্বাচিত হবেন।

মনোনয়নপত্রের ফি সভাপতি ও সম্পাদক পদে ১০ হাজার টাকা, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ পদে ৮ হাজার টাকা এবং সদস্য পদে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নগদ অর্থ অথবা সমিতির পুবালী ব্যাংক, নতুন বাজার শাখার নির্ধারিত হিসাবে অর্থ জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

প্রার্থীদের জাতীয়তা সনদের সত্যায়িত ফটোকপি, প্রাথমিক সমিতির সভাপতি বা সম্পাদক কর্তৃক সত্যায়িত এবং সংশ্লিষ্ট জেলা বা উপজেলা সমবায় অফিসার কর্তৃক প্রতিস্বাক্ষরিত পাসপোর্ট সাইজের ছবি ও মনোনয়নপত্র ক্রয়ের রশিদ জমা দিতে হবে। এছাড়া খেলাপি ঋণ বা সদস্যপদের বকেয়া থাকলে প্রার্থী হওয়া যাবে না। মনোনয়নপত্রে কাটাছেঁড়া, ফ্লুইড ব্যবহার বা মিথ্যা তথ্য প্রদান করা হলে তা বাতিল বলে গণ্য হবে।

নির্বাচনে সভাপতি পদে আম, চেয়ার ও আনারস; সহ-সভাপতি পদে বই, হারিকেন ও মই; সম্পাদক পদে ছাতা, দোয়াত-কলম ও ফুটবল এবং সদস্য পদে টেবিল, গোলাপ ফুল, মোরগ, রিকশা, উড়োজাহাজ, দেয়ালঘড়ি, কবুতর, আপেল, কলস ও কাঠাল প্রতীক নির্ধারণ করা হয়েছে। প্রয়োজন হলে নির্বাচন কমিটি অতিরিক্ত প্রতীক বরাদ্দ করতে পারবে।
নির্বাচন কমিটি জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা সমিতির কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। একই সঙ্গে প্রয়োজনবোধে ঘোষিত তফসিলে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের অধিকার নির্বাচন কমিটি সংরক্ষণ করে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাঁদপুর বালুবাহী নৌযান মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ২১ জুলাই

আপডেট টাইম : ০১:০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬