০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপিএ’র যৌথ উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১১৯ বার

মোঃ রিফাত আলী (দেওয়ানগঞ্জ প্রতিনিধি:)

বাংলাদেশ পুলিশ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বাংলাদেশের যৌথ উদ্যোগে PREVAIL প্রকল্পের আওতায় জামালপুরের দেওয়ানগঞ্জে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার জিল বাংলা সুগার মিলস উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভার মূল প্রতিপাদ্য ছিল— “পুলিশ নারী হেল্প ডেস্ক সেবা সম্পর্কে অবহিতকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ”।
সভায় নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ নারী হেল্প ডেস্কের বিভিন্ন সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় কমিউনিটির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনগত সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পুলিশ নারী হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সকলকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দেওয়ানগঞ্জে বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপিএ’র যৌথ উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬