জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুপন্তী রত্নার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ২৪ জন ছাত্রী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়েছেন। জাতীয় সংসদের মাননীয় হুইপ রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে এবং সংসদ সদস্য মানসুরা আলমের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা বাজেট অধিবেশন প্রত্যক্ষ করার পাশাপাশি সংসদ ভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার সুযোগ পান।
বুধবার (২৪ জুন) বিকালে সংসদ পরিদর্শন করে জবি শিক্ষার্থীরা।
এ বিষয়ে রুপন্তী রত্না বলেন, আমরা মনে করি, মাননীয় হুইপ রকিবুল ইসলাম বকুল ভাই ও সংসদ সদস্য মানসুরা আলম আপুর এই ধরনের উদ্যোগ নারীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের পথ আরও প্রসারিত করছে। এই অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের জন্য আমরা রকিবুল ইসলাম বকুল ভাই এবং মানসুরা আলম আপুকে আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি আর বলেন- “গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের পর প্রথমবারের মতো আমরা গ্যালারিতে বসে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছি এবং সংসদের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেছি। একেবারেই নতুন এই অভিজ্ঞতা আমাদের জন্য ছিল শিক্ষণীয়, রোমাঞ্চকর এবং অবিস্মরণীয়।”
অধিবেশন শেষে শিক্ষার্থীরা মাননীয় হুইপের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং ফাহিমা নাসরিন মুন্নী-এর সঙ্গে তাদের মতবিনিময় হয়। শিক্ষার্থীদের উৎসাহ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য দুই সংসদ সদস্যকেও ধন্যবাদ জানান রুপন্তী রত্না।
Reporter Name 



















