মোঃ রিফাত আলী, দেওয়ানগঞ্জ প্রতিনিধি –:
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বাজারীপাড়া ও চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন করাতকল মালিককে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৈধ লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা করায় করাতকল (স-মিল) লাইসেন্স বিধিমালা, ২০১২-এর ৩(১) ধারায় তিন করাতকল মালিককে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পৃথক ঘটনায় মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮-এর ২৪(২) ধারায়ও তাদের জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন জানান, আইন মেনে ব্যবসা পরিচালনা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 



















