০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা লাকসামে বাকপ্রতিবন্ধী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, লাকসামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেন পুলিশ।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৪০ বার

মোঃ ইকবাল মোরশেদ::- স্টাফ রিপোর্টার।

কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় উত্তরদা ইউনিয়নের চন্দনা গ্রামে ছয়-৬ -বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় মোঃ মানিক মিয়া (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা বড় বাড়ি এলাকার মৃত আলী মিয়ার ছেলে।
গতকল মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহাবুদ্দিন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রবিবার (২১ জুন) বিকেলে বাকপ্রতিবন্ধী শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যায়। অভিযোগ রয়েছে, দোকানদার মানিক মিয়া শিশুটিকে ফুসলিয়ে দোকানের ভেতরে নিয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন।
এ সময় শিশুটির মা অন্য একটি বাড়ি থেকে ফেরার পথে দোকানের সামনে মেয়েকে কান্নারত অবস্থায় দেখতে পান। ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দোকানদার কোনো সদুত্তর দেননি। পরে শিশুটি ইশারা-ইঙ্গিতের মাধ্যমে মাকে ঘটনার বিষয়টি বোঝানোর চেষ্টা করে।
শিশুটির মায়ের অভিযোগ, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তারা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেন। তবে তাদের উপস্থিতির আগেই মানিক মিয়া এলাকা থেকে পালিয়ে যান।
পরবর্তীতে সোমবার (২২ জুন) বিকেলে শিশুটির মা বাদী হয়ে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, দায়েরকৃত মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৪ জুন) তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কুমিল্লা লাকসামে বাকপ্রতিবন্ধী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, লাকসামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেন পুলিশ।

আপডেট টাইম : ০১:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬