০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৬৮ বার

মোঃ ইকবাল মোরশেদ::- স্টাফ রিপোর্টার।

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার এক গ্রামে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে মোঃ মাহিন উদ্দিন নামের (১০) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহিন উদ্দিন উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের নুরুল হুদার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে যায় মাহিন।

সকাল ৭টার দিকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, শিশুটির পরিবার বিষয়টি পুলিশকে জানায়নি। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নোয়াখালীতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু।

আপডেট টাইম : ০১:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬