০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, আদালতে প্রেরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৩১ বার

কাজী কেয়া

মহানগর: গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইমন শাহরিয়ার (২৮), পিতা- হুমায়ুন কবির, সাং- দাসকান্দি, তিতাস, কুমিল্লা এবং মোঃ শরিফ (২৮), পিতা- আব্দুল মালেক, সাং- ঘোড়াশাল, মুরাদনগর, কুমিল্লা।

পুলিশ সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভোগড়া এলাকার একটি ওয়ার্কশপের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ইমন শাহরিয়ার ও শরিফকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ঢাকা মেট্রো-ড-১৪-০৩৬১ নম্বরের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে পাঁচটি বস্তার মধ্যে বিশেষ কায়দায় মোড়ানো মোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার জসিম নামের এক ব্যক্তি তাদের কাছে গাঁজার চালান হস্তান্তর করে এবং গাজীপুরে সোহেল নামের আরেক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়।

এ ঘটনায় বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১৯(গ)/৪১ ধারায় মামলা নং-৪৯, তারিখ ২৫/০৬/২০২৬ রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং আসামিদের পলাতক হওয়ার আশঙ্কায় গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নিকট তাদের জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, আদালতে প্রেরণ

আপডেট টাইম : ০৩:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬