০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৮৪ বার

কোর্ট রিপোর্টার, নারায়ণগঞ্জ |

স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় সাজেদা আক্তার (২৬) নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৪ জুন) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার কদমতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজেদা আক্তার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার এলাকার শাহ আলমের মেয়ে এবং শাকিল আলমের স্ত্রী।

সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, সাজেদা আক্তারের বিরুদ্ধে তাঁর স্বামী শাকিল আলম ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে একটি নালিশি (সিআর) মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে গত ২২ জুন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) বিবাদী সাজেদা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (Warrant of Arrest) জারি করেন।

আদালতের সেই পরোয়ানা থানায় পৌঁছানোর পর, গতকাল রাতে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের একটি দল কদমতলী বাজারসংলগ্ন নূর মসজিদ লেন এলাকায় অভিযান পরিচালনা করে সাজেদা আক্তারকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বিজ্ঞ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার বিবাদী সাজেদা আক্তারকে গ্রেপ্তার করেছে। তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সিদ্ধিরগঞ্জে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:২৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬