০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী নোবিপ্রবির ছাত্রীকে নির্জন সড়কে নিয়ে যাওয়ার চেষ্টা, চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে আত্মরক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৮৩ বার

মোঃ ইকবাল মোরশেদ::- স্টাফ রিপোর্টার।

নোয়াখালী জেলার.নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই ২০২০-২১ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে আত্মরক্ষা করেছেন। এ সময় রিকশাচালক তার একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

চলন্ত রিকশা থেকে লাফ দেওয়ায় ওই শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঠক্কর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বরাতে জানা যায়, তিনি বাড়ি থেকে ক্যাম্পাসে ফেরার উদ্দেশ্যে সোনাপুর থেকে নোবিপ্রবিমুখী একটি রিকশায় ওঠেন।

ঠক্কর এলাকায় পৌঁছানোর পর রিকশাচালক ক্যাম্পাসমুখী প্রধান সড়ক এড়িয়ে হঠাৎ পূর্ব পাশের একটি নির্জন ও জনশূন্য সড়কে প্রবেশ করেন। আশপাশে কোনো দোকানপাট বা লোকজন না থাকায় পরিস্থিতি সন্দেহজনক মনে হলে ওই শিক্ষার্থী চিৎকার শুরু করেন।

তবে আশপাশে কেউ না থাকায় এবং কোনো সাড়া না পেয়ে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি চলন্ত রিকশা থেকেই লাফ দেন। এতে তিনি সড়কে পড়ে আহত হন। লাফ দেওয়ার সময় সঙ্গে থাকা দুটি ব্যাগের মধ্যে একটি উদ্ধার করতে পারলেও অপর ব্যাগটি নিয়ে রিকশাচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর থেকে ওই শিক্ষার্থী আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
এ বিষয়ে নোবিপ্রবির প্রক্টর অধ্যাপক এএফএম আরিফুর রহমান বলেন,

“স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। তারা ওই রিকশাচালককে শনাক্ত ও আটক করতে কাজ করছে। উপাচার্য স্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”

এ ঘটনায় পুলিশ রিকশাচালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নোয়াখালী নোবিপ্রবির ছাত্রীকে নির্জন সড়কে নিয়ে যাওয়ার চেষ্টা, চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে আত্মরক্ষা

আপডেট টাইম : ০২:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬