০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা লাকসামে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু, অপমৃত্যুর মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৪৪ বার

মোঃ ইকবাল মোরশেদ::- স্টাফ রিপোর্টার।

কুমিল্লা জেলার উপজেলা লাকসামের.
লাকসাম পৌরসভার ২নং ওয়ার্ডের বেলতলা এলাকায় মোঃ মইন উদ্দিন (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লাকসাম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিহত মইন উদ্দিন বেলতলা এলাকার বাসিন্দা। তিনি আবুল হাসেম ও রানু বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে তার দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। প্রায় ছয় মাস ধরে এ বিষয়ে বিভিন্ন ধরনের বিরোধ ও ঝামেলা চলমান ছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।

বুধবার (০১ জুলাই) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে তার ছেলে ঘরের ভেতরে মইন উদ্দিনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনকে খবর দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে জানাযায় পুলিশ বিষয়টি তদন্ত করছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কুমিল্লা লাকসামে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু, অপমৃত্যুর মামলা

আপডেট টাইম : ০৩:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬