০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চোর সন্দেহে রাতভর গাছে বেঁধে নির্যাতন, নড়াইলে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৩০ বার

নড়াইল প্রতিনিধি: আসিফ আহম্মেদ সিয়াম,

নড়াইলে চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন যুবককে রাতভর গাছে বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়।
​নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (৩২)। তিনি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের কাওছার মোল্যার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ জুন সকালে বাড়ি থেকে বের হন আনোয়ার। পরদিন ২৫ জুন সকালে পরিবার জানতে পারে, সদর উপজেলার গোবরা এলাকায় আনোয়ারকে চোর অপবাদ দিয়ে সারা রাত গাছের সঙ্গে বেঁধে রেখে বর্বর নির্যাতন চালানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে আনোয়ারের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্যাতনের ঘটনার পরপরই নিহতের ভাই বাদী হয়ে গোবরা এলাকার পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন।
​তিনি আরও বলেন, “যুবকের মৃত্যুর পর এখন পূর্বের মামলার সঙ্গে নতুন করে হত্যার ধারা (৩০২ ধারা) যুক্ত করা হবে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

আসিফ আহম্মেদ সিয়াম
জেলা প্রতিনিধি নড়াইল
মোবাইল : ০১৭০৭৯৩৪৭০৬

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চোর সন্দেহে রাতভর গাছে বেঁধে নির্যাতন, নড়াইলে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০১:৪১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬