০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ: ৬ ঘণ্টার মধ্যে ধরা পড়ল লম্পট দেব চন্দ্র!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৩৫ বার

সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি :

রাজশাহীর চারঘাটে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত দেব চন্দ্র দাস (২২) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫। ঘটনার মাত্র ৬ ঘণ্টার মধ্যে রাজশাহী মহানগরীর মতিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ (৯ জুলাই) দুপুরে র‍্যাব-৫ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়,, ঘটনার খবর পাওয়ার পরপরই র‍্যাবের একটি চৌকস দল গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আসামিকে ধরতে অভিযানে নামে। মাত্র ৬ ঘণ্টার ব্যবধানেই মতিহার থানার মোহনপুর এলাকা থেকে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গতকাল ৮ জুলাই দুপুরে খাবারের লোভ দেখিয়ে ভিকটিমকে নিজের বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী দেব চন্দ্র। ভিকটিমের পরিবারের সদস্যরা ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বর্তমানে ভিকটিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আইনের আওতায় এসেছে অপরাধী, এবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রাজশাহীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ: ৬ ঘণ্টার মধ্যে ধরা পড়ল লম্পট দেব চন্দ্র!

আপডেট টাইম : ০৩:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬