০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২৫ বার

মাইনুল ইসলাম রাজু, আমতলী ( বরগুনা)  প্রতিনিধি।

বরগুনার আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

১০ জুলাই (শুক্রবার) দিবাগত গভীর রাতে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আঙুলকাটা গ্রামে নজরুল ইসলাম মুন্সির মাছের ঘেরে ওই ঘটনা ঘটে। এতে দুর্বৃত্তরা তার লাগানো প্রায় অর্ধশতাধিক ফলন্ত কলা গাছ কেটে ফেলে রেখে গেছে।

এমন ঘটনায় ভূক্তভোগীসহ স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছে।

জানা গেছে, উপজেলার গুলাশাখালি ইউনিয়নের আঙুলকাটা গ্রামের মোঃ নজরুল ইসলাম মুন্সির সাথে দীর্ঘদিন ধরে খেকুয়ানি মৌজার ১৮৫১নং দাগের ১১ শতাংশ জমি নিয়ে একই এলাকার জাকির হোসেন গংদের সাথে আদালতে একটি মামলা চলমান রয়েছে। ওই মামলায় নজরুল ইসলাম মুন্সি বাদি হয়ে ২৬ জনকে বিবাদী করে আদালতে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করেন। যার নং ১২৬/২৫।

ভুক্তভোগী মোঃ নজরুল ইসলাম মুন্সি অভিযোগ করে বলেন, আমার মামলার বিবাদি জাকির হোসেনের নির্দেশে মামুন মুন্সির নেতৃত্বে আলি আহমেদ খান, মোতালেব শিকদার, সেকান্দার শিকদারসহ অন্যান্য দুর্বৃত্তরা রাতের আধারে আমার মাছের ঘেরের চারপাশে থাকা ফলন্ত অর্ধশতাধিক কলা গাছ কেটে ফেলে রেখে গেছে।

তিনি আরো বলেন, তাদের সাথে পূর্বে আমার  ১১ শতাংশ জমি নিয়ে একটি দেওয়ানি মামলা আদালতে চলমান রয়েছে। আমি আমার ভোগদখলিয় মাছের ঘেরের পাশে থাকা ফলন্ত কলাগাছ কেটে নষ্ট করার বিচার চাই।

ওই বিষয়ে অভিযুক্ত মামুন মুন্সির সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন,  ওই বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৪:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬