০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের নকলা উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৪৬ বার

মাহফুজুর রহমান সাইমন শেরপুর :

শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন আজ নকলা উপজেলার নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া নামাপাড়া (আমতলা) এলাকায় নৌকাযোগে মৃগী নদীর ভাঙনকবলিত স্থান এবং ৮নং চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ভাঙনকবলিত নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. শাকিল আহমেদ, নকলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ভাঙনকবলিত স্থানসমূহের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত স্থানসমূহে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম গ্রহণ এবং প্রয়োজনীয় স্থানে স্থায়ী বাঁধ নির্মাণের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া, ভাঙনের ঝুঁকিতে থাকা নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপযুক্ত ও নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শেরপুরের নকলা উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন

আপডেট টাইম : ০৪:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬