০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষায় বেহাল সড়ক, ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৭৯ বার

মোহাম্মদ জাকির শাহ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ঃ

টানা বর্ষণে চলাচলের অনুপযোগী হয়ে পড়া লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স-সোনপুর সড়কের ক্ষতিগ্রস্ত অংশ নিজস্ব অর্থায়নে সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন চর কাদিরা ইউনিয়ন যুবদলের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আকরাম হোসেন শাহেদ হাওলাদার।

সরেজমিনে দেখা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে চর লরেন্স-সোনপুর সড়কের ফজুমিয়ার হাট পূর্ব বাজারে বশির উল্লাহ মিয়া বাড়ির সামনের অংশে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হয়। ফলে সড়কটি দিয়ে পথচারী, শিক্ষার্থী এবং রোগীবাহী যানবাহনের চলাচল অত্যন্ত দুরূহ হয়ে পড়ে। এতে এলাকার হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হন।

স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আকরাম হোসেন শাহেদ হাওলাদার ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত স্থানে বালু, ইট ও খোয়া ফেলে সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলেন।

আকরাম হোসেন শাহেদ হাওলাদার বলেন, “টানা বৃষ্টিতে রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছিল। সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীদের চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছিল। মানুষের এই কষ্ট দেখে আমি বসে থাকতে পারিনি। তাই ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে নিজস্ব অর্থায়নে সড়কটি সাময়িকভাবে সংস্কারের উদ্যোগ নিয়েছি। এটি কোনো প্রচারণার উদ্দেশ্যে নয়; বরং মানুষের দুর্ভোগ লাঘবের একটি ক্ষুদ্র প্রয়াস। এলাকার উন্নয়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

স্থানীয় বাসিন্দা আমাজাদ হোসেন জন্টু বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম ভোগান্তিতে ছিলেন। বৃষ্টি হলেই চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। শাহেদ হাওলাদারের এই মানবিক উদ্যোগে স্থানীয়রা স্বস্তি পেয়েছেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এলাকার সচেতন মহলের মতে, জনস্বার্থে এমন স্বতঃস্ফূর্ত ও মানবিক উদ্যোগ অন্যদেরও সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে এবং স্থানীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বর্ষায় বেহাল সড়ক, ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন

আপডেট টাইম : ০২:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬