মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার ঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর চাটখিল উপজেলায় পরকোট ইউনিয়ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি আলমগীর কবির ভূঁইয়া। তিনি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠন এবং সর্বস্তরের জনগণের দোয়া-সহযোগিতা কামনা করেন।
আসন্ন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঘোষণায় আগামী সেপ্টেম্বর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা থাকায় সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। এরই ধারাবাহিকতায় আলমগীর কবির ভূঁইয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন এবং দলীয় নেতাকর্মীদের সমর্থন কামনা করছেন।
আলমগীর কবির ভূঁইয়া সাংবাদিকদের কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বিএনপির একজন কর্মী। দল আমাকে মূল্যায়ন করলে দলীয় মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণের পাশে থেকে পরকোট ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সবাইকে নিয়ে সম্পন্ন করতে চাই।”
এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রচারণা চালানো এবং দেশ-বিদেশ থেকে খোঁজখবর নেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলমগীর কবির ভূঁইয়া আরো উল্লেখ করেন, নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের মাননীয় সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও ইউনিয়নবাসী আমাকে বিএনপির দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপযুক্ত মনে করলে আমি (আলমগীর কবির ভূঁইয়া) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন।
আলমগীর কবির ভূঁইয়া পরকোট ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং তৃণমূল নেতাকর্মীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Reporter Name 



















