০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৭২ বার

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে রায়গঞ্জ উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল বুধবার (১৫ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করেন,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজমিলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের সহ: শিক্ষক শাহ আলম, সহকারি শিক্ষিকা শামসুন্নাহারসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। বৃক্ষরোপণ শেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজমিলুর রহমান বলেন,জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সবুজ বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বৃক্ষরোপণ কর্মসূচী অত্যন্ত সময়োপযোগী। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে হবে।তিনি শিক্ষার্থীদের গাছের পরিচর্যার দায়িত্ব নেয়ার কথাও জানান।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

আপডেট টাইম : ০২:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬