০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাঙ্গলকোট থেকে রহস্যজনকভাবে নিখোঁজ মা ও দুই সন্তান

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি যানিয়েছে তার পরিবারের লোকজন।

যানাযায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের এক গৃহবধূ তার দুই সন্তানকে নিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। পরিবারের পক্ষ থেকে তাদের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

তার পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, বাতাবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ হারুন রশিদের স্ত্রী গত সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল প্রায় ১০টায় বাবার বাড়ি থেকে নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। তবে পথে দৌলখাঁ বাজার এলাকা থেকে তিনি ও তার দুই সন্তান নিখোঁজ হয়ে যান। এরপর থেকে তাদের সঙ্গে পরিবারের কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়নি।
নিখোঁজ গৃহবধূর সঙ্গে থাকা দুই শিশুর ছবিও পরিবারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, যাতে কেউ তাদের দেখে চিনতে পারেন।
পরিবার জানায়, কেউ যদি ওই নারী ও তার দুই সন্তানের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে:
০১৭৮৮-৯৪৮৪৩৬
০১৬২৮-৯২১৩৬৭
পরিবার আরও জানিয়েছে, নির্ভরযোগ্য তথ্য দিয়ে মা ও দুই সন্তানকে খুঁজে পেতে সহায়তা করলে উপযুক্ত সম্মানী প্রদান করা হবে।
স্থানীয়দের প্রতিও পরিবার অনুরোধ জানিয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে সংবাদটি বেশি বেশি প্রচার ও শেয়ার করে নিখোঁজ মা ও দুই সন্তানকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে আনতে সহযোগিতা করার জন্য।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নাঙ্গলকোট থেকে রহস্যজনকভাবে নিখোঁজ মা ও দুই সন্তান

আপডেট টাইম : ০৫:৫৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬