আজ ১৮ জুলাই ২০২৬ তারিখে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বালুরচর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, শেরপুর-৩ জনাব মোঃ মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদী মিজ্ মনীষা আহমেদ, ইউএইচএফপিও, শ্রীবরদী ডা. এ.এস.এম. মাকিদুল ইসলাম। এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাহফুজুর রহমান সাইমন শেরপুর 



















