০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা হোপ (হোপ) এ কর্মসূচির আয়োজন করে।

শনিবার (১৮ জুলাই) সকালে নবীনগরে হোপের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগল ও ফলজ গাছের চারা তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, হোপের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সহসভাপতি মো. ইকবাল হোসেন এবং সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বজলুর রহমান।

হোপের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুছ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংস্থার সাধারণ সম্পাদক মো. আবু কাওছারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারের টেকসই জীবিকা নিশ্চিত করতে হোপ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ছাগল পালন উপকারভোগীদের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি এসব উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ২০১৩ সাল থেকে হোপ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। প্রথম পর্যায়ে ১৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে প্রতিবন্ধী শিক্ষা ও চিকিৎসা প্রকল্প বাস্তবায়ন করা হয়। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ৫০ জনকে ছয় মাসের প্রশিক্ষণ শেষে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। চতুর্থ ও পঞ্চম পর্যায়ে ১০ জন উপকারভোগীকে গরু প্রদান করা হয়েছে। এ ছাড়া ১৪ লাখ টাকা ব্যয়ে বিশেষ অনুদানের আওতায় ১০টি গবাদিপশু বিতরণ এবং ৫০টি স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে হোপের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নবীনগরে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

আপডেট টাইম : ০১:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬