০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদ জাকির শাহ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ২ নম্বর চরবাদাম ইউনিয়নের জমিদারহাট বাজারের উত্তর পাশ থেকে কেরামতিয়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় চরম দুর্ভোগে ছিলেন এলাকাবাসী। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো পথচারী, শিক্ষার্থী, রোগী ও বিভিন্ন যানবাহনের চালকদের।

স্থানীয় মানুষের এই দীর্ঘদিনের দুর্ভোগ দেখে মানবিক উদ্যোগ নেন মহিব উল্লাহ মিয়ার বড় ছেলে মো. শরীফ হোসাইন টিপু এবং ২ নম্বর চরবাদাম ইউনিয়ন যুবদলের নেতা মো. তুহিন ভূঁইয়া। তাদের উদ্যোগে আজ সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট ও বালু দিয়ে গর্ত ভরাট করে সংস্কার কাজ করা হয়।

সংস্কার কাজ শেষ হওয়ার পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল আরও কষ্টসাধ্য হয়ে পড়ত। আপাতত এই সংস্কারের ফলে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে।

স্থানীয়রা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানান। তাদের মতে, স্থায়ীভাবে সড়কটি সংস্কার করা হলে ভবিষ্যতে এলাকাবাসীকে আর দুর্ভোগ পোহাতে হবে না।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

মোহাম্মদ জাকির শাহ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

আপডেট টাইম : ০১:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬