আসন্ন ৪নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তালিব হোসেন (মাসুদ) আপনাদের দোয়া সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থী হয়েছেন,
তিনি সকলের দোয়া ও ভালোবাসা প্রার্থনা করেন।
তিনি বলেন প্রিয় দ্বীনি ভাই বোন মুরুব্বী মুরুব্বিযান ও তরুণ বন্ধুগণ।
আসসালামুআলাইকুম/আদাব।
আমি মোঃ মোত্তালিব হোসেন (মাসুদ) আপনাদের ঘরের সন্তান এই ইউনিয়নের মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘদিনের পথ চলা আপনাদের সুখে দুঃখে পাশে থাকা এবং আমাদের প্রিয় ইউনিয়নকে একটি আধুনিক বৈষম্যহীন ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। একটি সুখী সমৃদ্ধ ও পরিচ্ছন্ন ইউনিয়ন গঠন করতে আমি আপনাদের কাছে সেবা করার সুযোগ চাই
আমাদের লক্ষ্যঃ বদলে যাবে ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন। আমি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে তৃণমূল জনগণের পরামর্শ নিয়ে নিম্নলিখিত কাজগুলো বাস্তবায়নের অঙ্গীকার করছি।
সততা স্বচ্ছতা ও জবাবদিহিতাঃ সততা স্বচ্ছতার সাথে ঘুষ ও দুর্নীতিমুক্ত জবাবদিহির মূলক সেবামূলক আধুনিক ডিজিটাল ও মডেল ইউনিয়ন পরিষদ গঠন করা হবে।
কৃষি ও কৃষকের উন্নয়নঃ সঠিক সময় উন্নত বীজ সার এবং সরকারি প্রণধনা নিশ্চিত করা হবে।
মানসম্মত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নঃ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাট কালভার্ট নির্মাণ ও ড্রেনের ব্যবস্থার আধুনিকরণে সরকারি বাজেটের ১০০% সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে।
নাগরিক সেবাঃ জন্ম নিবন্ধন ওয়ারিশান সনদসহ সকল নাগরিক সেবা দ্রুত ও হয়রানি মুক্ত করা হবে।
শান্তিপূর্ণ সমাজ গঠনঃ মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং যুব সমাজের জন্য খেলাধুলার প্রসার করা হবে।
ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তাঃ গ্রাম্য আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে এবং বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃকালীন ভাতা শতকরা স্বচ্ছতার সাথে প্রকৃত হকদারদের মাঝে বন্টন করা হবে।
শিক্ষা ও স্বাস্থ্য সেবায় উন্নয়নঃ ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোর পরিবেশ উন্নত করা হবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হবে এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে কার্যকর করে ২৪ ঘন্টার প্রাথমিক চিকিৎসার সুযোগ নিশ্চিত করা হবে।
আপনাদের একটি ভোট বদলে দিতে পারে ইউনিয়নের ভবিষ্যৎ। আমি আপনাদের শুধু ভোটের দিন নয় ৩৬৫ দিন একজন সেবক হিসেবে থাকতে চায়। “তাই যোগ্য প্রার্থী দেখে দিন ভোট উন্নয়নের পক্ষে বাধন জোট” আগামী নির্বাচনে আপনাদের সমর্থন ও মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন এবং ইউনিয়নের উন্নয়ন যাত্রার অংশীদার হন।
আমি মহান আল্লাহর কাছে আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি
ধন্যবাদান্তে
আপনাদের সুখে-দুঃখে পরীক্ষিত বন্ধু
মোঃ মোত্তালিব হোসেন (মাসুদ)
চেয়ারম্যান পদপ্রার্থী
৪ নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ
শিক্ষাগত যোগ্যতা: এম কম (ব্যবস্থাপনা) রাজশাহী কলেজ
চাকরী পদবী: সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) টিকরামপুর বি এম কলেজ
আর্থিক লেনদেন ছাড়া যোগ্য প্রার্থিকে সমর্থন দিন। হয়রানী মুক্ত ঘুষমুক্ত দূর্নীতি মুক্ত ও দালাল মুক্ত সকল সেবা বুঝিয়ে নিন।।।
রণিকা বসু( মাধুরী) বিশেষ প্রতিনিধি 



















