০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৮৪ বার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার ঃ

নোয়াখালীর চাটখিল পৌরসভায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু বকর সিদ্দিক সুমন (৪০) নামের এক অটোরিকশা চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার পর আজ ওই এলাকায় পুনরায় এলে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে।আটককৃত আবু বকর সিদ্দিক সুমন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলা কোট ইউনিয়নের লক্ষীধর পাড়া (কংসি বাড়ি)-র মৃত আবুল কালামের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত গতকাল চাটখিল পৌরসভার ৬ নং ওয়ার্ডের চাটখিল গ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় সুমন। ঘটনাটি আশপাশের একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সুমনের চেহারা ও পরিচয় নিশ্চিত করেন।

ঘটনার পরের দিন আজ (সোমবার) অভিযুক্ত সুমন আবারও ওই এলাকায় অটোরিকশা নিয়ে এলে স্থানীয় জনতা তাকে চিনে ফেলে এবং চারপাশ থেকে ঘিরে ধরে গণধোলাই দেয়। এ সময় উত্তেজিত জনতা শাস্তিস্বরূপ তার পুরুষাঙ্গে মরিচ লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে চাটখিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ জানান, অভিযুক্ত সুমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাটখিলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক

আপডেট টাইম : ০২:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬