মাহফুজুর রহমান সাইমন শেরপুর :
শেরপুরে ২৫-২৬ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচি আওতায় ঢেউটিন ও গৃহ মুঞ্জুরী প্রদান অনুষ্ঠিত।
২০ জুলাই, সোমবার দুপুরে সদর উপজেলা প্রসাশনের উদ্যোগে সদর উপজেলা প্রসাশন ভবনের সামনে আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য ডা সানসিলা জেবরিন পিয়াংকা এমপি,
ওই সময় তিনি বলেন বিএনপি সরকার আপনাদের বিভিন্ন উপায়ে সহযোহিতা করে যাচ্ছে , কৃষকদের সকল সুবিধা সহজকল্পে কৃষক কার্ড প্রদান করেছে, কৃষকদের কৃষি ঋণ মওকুফ করেছে। তিনি তার বক্তব্য আরও বলেন আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সব সময়ই চিন্তা ভাবনা করেন।
মাননীয় জেলা প্রসাশক মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে, উক্ত ঢেউটিন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত থাকেন অতিরিক্ত জেলা প্রসাশক রাজস্ব জনাব শাকিল আহমেদ সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ্ আসমা বিনতে রফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব রকিবুল হাসান,উপজেলা সমাজসেবা অফিসার জনাব আরিফুল ইসলাম, কৃষক দলের সভাপতি জনাব শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা জানান এদিন সদর উপজেলায় ৩১ জনের মধ্যে মোট ৬০ বান্ডিল ঢেউটিন ও বান্ডিলপ্রতি ৩ তিন হাজার করে নগদ অর্থের চেক বিতরণ করা হয়,।
Reporter Name 



















