০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আসলেই মনটা ভালো লাগে: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল রাজশাহী কারিগরি ও রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি দুইটি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত সারাদেশে শতাধিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি আছে। টিটিসিগুলো ভালো চলছে। এখানে যারা কাজ করেন, কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মেয়েদের যে টিটিসি রাজশাহীতে অবস্থিত সেটি বাংলাদেশের মধ্যে অন্যতম। সবাই মিলে কাজ করলে প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে।’’

এসময় সাংবাদিকদরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, ‘‘নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি। আমি এসেছি টিটিসি দেখতে। আর আগামী কাল রাজশাহী কোর্টে লিগ্যাল এইড অফিসে যাব। আমি এসেছি এই দুইটি কাজে।’’

তিনি আরও বলেন, ‘‘এমনিতে রাজশাহীতে আসলেই মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদেরকে আমি খুবই পছন্দ করি।’’

পরিদর্শন শেষে উপদেষ্টা ড. আসিফ নজরুল নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহী থেকে নাটোরের পথে রওনা হন। এসময় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ দুই প্রশিক্ষণ কেন্দ্রর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রাজশাহীতে আসলেই মনটা ভালো লাগে: আসিফ নজরুল

আপডেট টাইম : ১২:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫