০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুটভুটি উল্টে প্রাণ গেল দুই যুবকের

২৫শে অক্টোবর (শনিবার) আনুমানিক সকাল ৯টার সময় নওগাঁর ধামুইরহাটে বিহারি নগর টু পিরলডাঙ্গা বাইপাস রোডের তালঝারি নামক স্হানে একটি গরু বোঝাই ভুটভুটি উল্টে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আড়ানগর ইউনিয়নের পলাশবাড়ী গ্রাম থেকে গরু নিয়ে ভুটভুটি করে জয়পুরহাটের পাঁচবিবি হাটে কয়েকজন ক্রেতা-বিক্রেতা রওনা দিয়েছিলেন। পথে হঠাৎ মোটরসাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি টি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন এবং আরও অন্তত দু, জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এবং আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মধ্যে ভুটভুটি ড্রাইভার মাসুদুর রহমান (মওলা৩৫) এবং তার সহযোগী ভুট্টো রহমান(৪০)। তাদের উভয়ের বাড়ি আড়ানগর ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ভুটভুটি উল্টে প্রাণ গেল দুই যুবকের

আপডেট টাইম : ০৯:৫২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫