মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
উৎসবমুখর পরিবেশে ঢাকা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ অনুষ্ঠিত হয়েছে । নির্বাচনে সভাপতি পদে লায়ন মোঃ সাহাদাত হোসেন শাহীন, সাধারণ সম্পাদক পদে মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু নির্বাচিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) ভবন, ২২ তোপখানা রোডে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
সারাদিন জুড়ে সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় ভোটকেন্দ্র। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার শামসুল হক দুররানী, কমিশনার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কাজল ও অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি।
মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবারের নির্বাচনে।
বিজয়ী হন সভাপতি পদে লায়ন মোঃ সাহাদাত হোসেন শাহীন (সম্পাদক, দৈনিক জনতার বাংলা), সাধারণ সম্পাদক পদে মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু (সাব-এডিটর, দৈনিক আলোর বার্তা),সহ-সভাপতি পদে কাজী মোহাম্মদ আলাউদ্দিন (সাব-এডিটর, দৈনিক মর্নিং অবজারভার), সহ-সভাপতি পদে আফসানা রহমান (সহকারী সম্পাদক, দৈনিক মুক্ত খবর), যুগ্ম সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম খান (সাব-এডিটর, দি ডেইলি স্টেট), অর্থ সম্পাদক পদে এম নজরুল ইসলাম (অনুসন্ধানী প্রতিবেদক, দৈনিক এশিয়া বাণী), প্রচার ও তথ্য গবেষণা সম্পাদক পদে মোঃ কামরুল হাসান (স্টাফ রিপোর্টার, দৈনিক আলোর বার্তা), দপ্তর সম্পাদক পদে মোঃ বাবলুর রহমান (নির্বাহী সম্পাদক, দৈনিক আজকের সত্যের আলো),সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক পদে মোসাঃ নুরুন্নাহার রীতা (সম্পাদক ও প্রকাশক, দৈনিক নবজীবন) সাংগঠনিক সম্পাদক পদে এম.এইচ. মাহফুজ (স্টাফ রিপোর্টার, দি ডেইলি স্টেট), নির্বাহী সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম আকন (মফস্বল সম্পাদক দৈনিক নবজীবন)।
নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকরা আশা প্রকাশ করেন—নতুন কমিটি সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
Reporter Name 

























