০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে নির্বাচনি উঠান বৈঠকে অংশ নিতে গিয়ে হারুনুর রশীদ নামে বিএনপির এক স্থানীয় নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া হারুনুর রশীদ ৬৩ বছর বয়েসি। তিনি সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় রাজিবপুর নোয়া বাড়ির বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের হাজি বাড়ি এলাকায় লক্ষ্মীপুর ৩ সদর আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মহিলাদের নিয়ে নির্বাচনি উঠান বৈঠক করছিলেন। সভা চলাকালীন হারুনুর রশীদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত কর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

হারুনের মৃত্যুতে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। দলের যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, হারুনুর রশীদ বিএনপির একজন প্রবীণ ও নিবেদিত নেতা ছিলেন। দলের প্রতি তার ত্যাগ ও শ্রম স্মরণীয় হয়ে থাকবে। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে বিএনপি নেতার মৃত্যু

আপডেট টাইম : ১২:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫